সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

শনিবার, ৬ জুন, ২০২৬ ১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনগণ।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

এ সময় বক্তারা ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা সবাইকে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মুন্সীগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন