সর্বশেষ

সারাদেশ

পাবনায় বিশ্ব পরিবেশ দিবসে সাইকেল র‌্যালী

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ৬ জুন, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ, জ্বালানি সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনধারা প্রচারের লক্ষ্যে পাবনায় সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ জুন) সকালে গ্রীন গ্রোথ ফাউন্ডেশনের উদ্যোগে এ র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালিটির উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।

পাবনা এডওয়ার্ড কলেজ মাঠ থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা মানসিক হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব যানবাহন হিসেবে সাইকেলের ব্যবহার বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার ড. হাফিজ ইকবাল, গ্রীন গ্রোথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান শ্রাবণসহ আরও অনেকে।

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহারের মাধ্যমে যেমন জ্বালানি খরচ কমানো সম্ভব, তেমনি স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত হয়। ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন বক্তারা।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন