সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে ৭ কেজি গাঁজাসহ ১৮ বছরের মাদক ব্যবসায়ী আটক

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ৬ জুন, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ মো: ওসমান সানা (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (০৬ জুন) দুপুরে উপজেলার গোপালপুর তিলছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মো: ওসমান সানা ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত গাঁজাসহ তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন