সর্বশেষ

সারাদেশ

যেন একটুকরো আর্জেন্টিনা: হিলিতে আকাশি-সাদা রঙে বর্ণাঢ্য সমর্থক র‍্যালি

মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
মুসা মিয়া, হিলি (দিনাজপুর)

শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আকাশি-সাদা পতাকা, জার্সি ও ব্যানারে সজ্জিত শত শত সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় সমর্থকেরা আকাশি রঙের স্মোক ফ্লেয়ার ছড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শুক্রবার বিকেল ৫টায় হিলি চারমাথা মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকেরা প্রিয় দল আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে দলের সাফল্য কামনা করেন। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-তরুণী ও ফুটবলপ্রেমীরা অংশ নেন।

আয়োজকদের দাবি, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক।

আর্জেন্টিনা সমর্থক রুপকথা বলেন, “ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। লিওনেল মেসির নেতৃত্বে দলের খেলা আমাদের সবসময় মুগ্ধ করে। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আমরা একত্রিত হয়েছি।”

সমর্থক ও হিলি পৌরসভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, “হিলিতে আর্জেন্টিনার অসংখ্য সমর্থক রয়েছে। আমরা চাই বিশ্বকাপে দলটি ভালো খেলুক এবং শিরোপা জিতুক। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমরা আমাদের সমর্থন প্রকাশ করছি।”

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় এবং বিশ্বকাপকে ঘিরে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন