সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে সন্ত্রাস ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, সামাজিক ঐক্যের আহ্বান প্রনিকের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শনিবার, ৬ জুন, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের কলেজ রোড ও গলাচিপা এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক)”–এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর গলাচিপার বায়তুল মামুর জামে মসজিদ (চেয়ারম্যান বাড়ি সংলগ্ন) প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। এটি মাসদাইর-বোয়ালিয়া খাল, গলাচিপা মোড়, রুপার বাড়ি হয়ে কলেজ রোড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‍্যালি চলাকালে আয়োজকরা বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর অপরাধমুক্ত করতে হলে সামাজিক ঐক্য, শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ জোরদার করা প্রয়োজন। তারা আরও জানান, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত “প্রনিক” সংগঠনকে পুনরুজ্জীবিত করে একটি কল্যাণমুখী সমাজ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন খান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হুমায়ুন কবীর রিপন (আহ্বায়ক, প্রনিক), নাসির উদ্দিন মন্টু, সভাপতি গলাচিপা পঞ্চায়েত কমিটি, আলহাজ্ব শমসের আলী, আলহাজ্ব শাহ আলমসহ গলাচিপা বাইতুল মামুর জামে মসজিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা ভবিষ্যতে প্রনিকের কার্যক্রম নারায়ণগঞ্জজুড়ে সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে একত্রিত করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন