সর্বশেষ

সারাদেশ

কালিয়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শুক্রবার, ৫ জুন, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া চার বছরের শিশু ফারজানার মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে পাশের আইজপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্লার মেয়ে ফারজানা আরও দুই শিশুর সঙ্গে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে খুলনা থেকে ডুবুরি দল এনে তল্লাশি চালায়। কিন্তু রাতভর অনুসন্ধান করেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির জানান, নিখোঁজের খবর পাওয়ার পর ডুবুরি দলের সহায়তায় ব্যাপক তল্লাশি চালানো হয়। পরদিন সকালে নদীতে ভেসে ওঠা অবস্থায় ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন