সর্বশেষ

সারাদেশ

ঘাটাইলে নিখোঁজ যুবদল কর্মীর মরদেহ উদ্ধার, ৫ জন আটক

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

বুধবার (৩ জুন) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কাউটেনগর এলাকার মাছুয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

নিহত ব্যক্তি উপজেলার আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে মিন্টু খান। তিনি স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সকালে মিন্টু খান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে বুধবার রাতে পুলিশ কাউটেনগর এলাকার মাছুয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান জানান, নিখোঁজের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন