সর্বশেষ

সারাদেশ

সব মামলায় জামিন পেয়ে দীর্ঘ ১ বছর পর বাড়িতে ফিরলেন আইভী

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

বুধবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান। বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন বহাল থাকার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কারামুক্তির পর রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজ শহর নারায়ণগঞ্জে পৌঁছান এবং চুনকা কুটিরে প্রবেশ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল, যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে।

অতিরিক্ত পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী জানান, আইভীর বিরুদ্ধে থাকা ১২টি মামলায় উচ্চ আদালতের জামিন বহাল থাকায় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়।

কারামুক্তির পর তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তার মতো আরও অনেক নিরপরাধ মানুষ যারা কারাবন্দি আছেন, তাদের বিষয়ে সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তারের পর থেকে তিনি হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর সব আইনি জটিলতা শেষ হলে তিনি মুক্তি পান।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন