সর্বশেষ

জাতীয়

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ ৪ কমিশনারের পদত্যাগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন।
খন্দকার রাশেদ মাকসুদ

বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী কমিশনাররা হলেন— মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।

দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে অস্থিরতা, বিনিয়োগকারীদের অসন্তোষ এবং কমিশনের অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিএসইসিকে ঘিরে আলোচনা চলছিল। এর মধ্যেই চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগের ঘটনা ঘটেছে।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ২ জুন মু. মহসীন চৌধুরী কমিশনার হিসেবে নিয়োগ পান। পরে ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ এবং ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

এর আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দেন। গত ২ জুন রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রীর ওই বক্তব্যের পর থেকেই বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগের মাধ্যমে সেই আলোচনা বাস্তবে রূপ নিল।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ আন্দোলন চালিয়ে আসছিল। বিভিন্ন সময়ে কর্মবিরতি, বিক্ষোভ ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীরাও মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলেন।

এখন বিএসইসির পুনর্গঠন এবং নতুন নেতৃত্ব নিয়োগের বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্টদের।


১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন