সর্বশেষ

সারাদেশ

মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ১০ লাখ টাকার বেশি ক্ষতি

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলার মাছ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাঁচ শতাধিক জীবন্ত মুরগিসহ নগদ অর্থ, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল মিলিয়ে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (৩ জুন) রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে মাছ বাজার এলাকার একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার সম্মিলিত চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একটি পাইকারি মুরগির আড়তেই থাকা প্রায় ৫ শতাধিক মুরগি আগুনে পুড়ে মারা গেছে। পাশাপাশি আরও তিনটি মাছের আড়ৎ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

এছাড়া দোকানগুলোতে থাকা নগদ টাকা, মাছ বিক্রির সরঞ্জাম ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন