সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ঈদ-পরবর্তী পুনর্মিলনী, ব্যাডমিন্টন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৫:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ-পরবর্তী পুনর্মিলনী, ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ জুন ২০২৬) মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক ও সন্ত্রাস শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও বড় ধরনের বাধা সৃষ্টি করে। এ ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথি ও জেলা প্রশাসক তাঁদের বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিমূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তারা জানান।

দিনব্যাপী অনুষ্ঠানে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে ইতিবাচক সামাজিক উদ্যোগ হিসেবে স্বাগত জানান।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন