সর্বশেষ

সারাদেশ

মালয়েশিয়ান স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে প্রবাসী সোহেল, গৌরনদীতে উৎসবমুখর পরিবেশ

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামে এক ভিন্নধর্মী ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। মালয়েশিয়া প্রবাসী সোহেল খলিফা তার মালয়েশিয়ান স্ত্রীকে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসলে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল খলিফা ২০১১ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান এবং সেখানে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মালয়েশিয়ার তরুণী নুর হিদায়া নুর হিশামের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয় এবং ২০২৪ সালে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় মালয়েশিয়ায়।

বিয়ের পর দীর্ঘ সময় তারা মালয়েশিয়াতেই অবস্থান করেন। সম্প্রতি কোরবানির ঈদে স্বামী-স্ত্রী দুজনই বাংলাদেশে আসেন। বিমানবন্দরে পরিবারের সদস্যরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

এরপর প্রবাসী সোহেলের গ্রামের বাড়ি নাঠৈতে শুরু হয় বর্ণাঢ্য আয়োজন। সোমবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান এবং মঙ্গলবার (৩ জুন) দুপুরে বৌ-ভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও আত্মীয়-স্বজনরা উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

সোহেল খলিফা জানান, তার স্ত্রী বাংলাদেশে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে অত্যন্ত আনন্দিত। তিনি কিছুটা বাংলা বলতে পারেন এবং ধীরে ধীরে আরও শিখছেন। এমনকি তিনি জাতীয় সঙ্গীতও আংশিকভাবে বলতে পারেন বলে জানান সোহেল।

তিনি আরও জানান, স্ত্রীকে নিয়ে কক্সবাজার ও কুয়াকাটা ভ্রমণের পরিকল্পনা রয়েছে। এরপর তারা পুনরায় মালয়েশিয়ায় ফিরে যাবেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন এবং বিদেশি নাগরিকের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নজরদারি রাখা হচ্ছে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। অনেকে নবদম্পতিকে এক নজর দেখার জন্য ভিড় করেন।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন