সর্বশেষ

সারাদেশ

গোয়াইনঘাটে ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামাফতেপুর (৪র্থ খণ্ড) গ্রামে পারিবারিক বিরোধ ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ফুফাতো ভাইয়ের দায়ের করা অভিযোগে পারিবারিক বিরোধ থেকে শুরু করে চাঁদাবাজি ও জমি দখলের মতো গুরুতর অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামাফতেপুর (৪র্থ খণ্ড) এলাকায় এক লেগুনা চালকের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, পারিবারিক বিরোধ সৃষ্টি এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম লোকমান হোসেন (৩৫) বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগটি সম্প্রতি সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর দাখিল করেন তার ফুফাতো ভাই বশির উদ্দিন (৫৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, বশির উদ্দিনের পারিবারিক জীবনে এক ধরনের অস্থিরতা তৈরি হয় তার দ্বিতীয় স্ত্রীর নগদ অর্থ নিয়ে ঘর থেকে চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এ ঘটনায় তিনি নিকটাত্মীয় লোকমান হোসেনের সহযোগিতা চাইলে, পরবর্তীতে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বশির উদ্দিনের অভিযোগ অনুযায়ী, সাহায্যের পরিবর্তে লোকমান হোসেন রহস্যজনক ভূমিকা পালন করেন এবং পারিবারিক বিষয়টি আরও জটিল করে তোলেন। এমনকি আর্থিক ক্ষতি ও পারিবারিক অস্থিরতার পেছনে তার সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, পূর্বের এক পারিবারিক বিরোধকে কেন্দ্র করে লোকমান হোসেন তাদের চাচা আব্দুল মনাফকে বসতভিটা থেকে উচ্ছেদের ভয়ভীতি দেখান, যার ফলে তিনি বর্তমানে গ্রাম ছেড়ে সিলেট শহরে বসবাস করছেন।

স্থানীয় এক সাংবাদিক ও সমাজসেবীর পারিবারিক কবরস্থান ও জমি সংক্রান্ত বিরোধেও লোকমান হোসেনের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে বলা হয়, সম্প্রতি এক সাক্ষ্য প্রদানকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে লোকমান হোসেন ও তার সহযোগীরা বশির উদ্দিনকে হত্যার হুমকি দেন এবং এলাকায় তাকে খুঁজে বেড়ান বলে অভিযোগ করা হয়। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজ বাড়িতে অবস্থান করছেন বলে দাবি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এলাকায় কিছু পরিবার থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হচ্ছে এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী বশির উদ্দিন বলেন,
“পারিবারিকভাবে ক্ষতি করার পাশাপাশি আমাকে ভয় দেখানো হচ্ছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি।”

এদিকে স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন