সর্বশেষ

সারাদেশ

তীব্র গরমে গোপালগঞ্জে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ ইউনিট।

বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় পথচারী, রিকশাচালক, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিশুদ্ধ পানি পান করানো, ছাতা ও হাতপাখা বিতরণের মাধ্যমে বিশেষ মানবিক কর্মসূচি শুরু করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান।

রিকশাযাত্রীকে সহায়তা প্রদানকারী কর্মী

এ সময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

উদ্বোধনের পর রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের মধ্যে ছাতা ও হাতপাখা বিতরণ করেন। পাশাপাশি গরমে অতিষ্ঠ মানুষ, বিশেষ করে রিকশা ও ভ্যানচালকদের বিশুদ্ধ পানি পান করানো হয়।

দু:স্থদের সহায়তা প্রদান

জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান বলেন, “রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ চলছে, যার কারণে সাধারণ মানুষ ও শ্রমজীবী জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়েছেন। তাদের কষ্ট লাঘবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

ছাতা ও হাতপাখা বিতরণ

তিনি আরও জানান, প্রথম দিনে ১০০টি ছাতা, ১ হাজার লিটার বিশুদ্ধ পানি এবং ৫ হাজার হাতপাখা বিতরণ করা হয়েছে। আগামী সাত দিন জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এসব সামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি তাপদাহ বিষয়ে জনসচেতনতা বাড়াতে শহরজুড়ে মাইকিং কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা রেড ক্রিসেন্টের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন