সর্বশেষ

সারাদেশ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, সজাগ থাকতে হবে: ফখরুল

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বুধবার (তারিখ) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া হাইস্কুল মাঠে রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার রুহিয়া ও ভুল্লীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করা হয়েছে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ চালু, বিমানবন্দর পুনরায় চালু এবং ইপিজেড নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের আগে মির্জা ফখরুল রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে অস্থায়ী রুহিয়া উপজেলা পরিষদ কার্যালয় হিসেবে উদ্বোধন করেন।

উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে তিনি জানান, গত তিন মাসে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও শিক্ষা-সামাজিক প্রতিষ্ঠানের জন্য প্রায় ৭২ কোটি টাকার উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে।

তরুণ সমাজের প্রতি উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, মাদকাসক্তি একটি বড় সামাজিক সমস্যা হয়ে উঠছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তাদের নেতৃত্ব বিকাশে সুযোগ সৃষ্টি করতে হবে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্জনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশ আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্মান।

এ সময় তিনি রুহিয়ার উন্নয়নে অবদান রাখা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংবর্ধনা জানানো হয়।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন