গজারিয়ায় আধিপত্য নিয়ে হামলা ও ভাঙচুর: ৭ জন আটক, মামলা রুজু
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় স্থানীয় বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় গজারিয়া থানায় বাদীর আবেদনের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ ইং তারিখে উপজেলার চর বলাকী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন—
১) গিয়াস উদ্দিন (৬৫), পিতা: মৃত আবুল হাসেম
২) আনোয়ার হোসেন প্রধান (৫০), পিতা: মৃত ফজলুল করিম
৩) মো. জাহাঙ্গীর আলম (৩২), পিতা: মাহফুজ প্রধান
৪) মো. জান্নাত (৩১), পিতা: শুক্কুর আলী
সর্বসাং: চর বলাকী, গজারিয়া, মুন্সীগঞ্জ
৫) মো. মাসুম (৪৫), পিতা: হাজী মাহফুজ মেম্বার
৬) মনজুর আলম (৪৪), পিতা: হাজী মাহফুজ মেম্বার
৭) মো. মাজহারুল (৫৫), পিতা: কেরামত আলী মাস্টার
সর্বসাং: টান বলাকী, হোসেন্দি ইউনিয়ন, গজারিয়া, মুন্সীগঞ্জ
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।
১৮৫ বার পড়া হয়েছে