সর্বশেষ

সারাদেশ

গাংনীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

ফজলুল হক, মেহেরপু্র 
ফজলুল হক, মেহেরপু্র 

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজার এলাকায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় ও পুলিশ সূত্র।

স্থানীয়দের বরাতে জানা যায়, বামুন্দী বাজারের একটি দোকানে কয়েকজন ব্যক্তি চুরির উদ্দেশ্যে প্রবেশ করে বিভিন্ন মালামাল নেওয়ার চেষ্টা করছিল। এ সময় দোকান মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে কয়েকজন পালিয়ে গেলেও একজন যুবককে আটক করা হয়।

পরে তাকে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয় এবং স্থানীয়দের হাতে মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পরে তাকে ঘটনাস্থলের পাশে ফেলে রাখা হয়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত যুবক মৃত্যুর আগে নিজের বাড়ি পাবনা জেলার বাসিন্দা বলে দাবি করলেও তার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন