সর্বশেষ

সারাদেশ

রৌমারীতে বিরিয়ানির প্যাকেটে ব্যাঙ, ২০ হাজার টাকা জরিমানা

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি খাবারের প্যাকেটের ভেতর ব্যাঙ পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি খাবারের দোকান ‘নান্না বিরিয়ানি হাউজ’ থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের খাবার পরিবেশনের সময় একটি প্যাকেটের ভেতরে একটি ব্যাঙ দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগের পর অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন