সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কায়ছার প্লাবন, গাইবান্ধা
কায়ছার প্লাবন, গাইবান্ধা

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

একই সময় মাদক সেবনের অভিযোগে আরও এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মে রাত ১১টা ২৫ মিনিটে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মো. আমিন আকন্দ (৫০) নামে এক ব্যক্তিকে তার বসতবাড়ির আঙিনা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া একই স্থান থেকে মো. আতিকুর রহমান (২০) নামে এক যুবককে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন