মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার
সোমবার, ১ জুন, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১ জুন) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার টরকী দক্ষিণকান্দী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল টরকী দক্ষিণকান্দী এলাকায় অভিযান চালায়। এ সময় আলমগীর মুন্না মৃধার বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আলমগীর মুন্না মৃধা (৫০), আকাশ মিয়া (২৮), তপু মিঝি (৩৬) এবং সুমন মিঝি (২৯)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
২২৩ বার পড়া হয়েছে