সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে মিনি ট্রাকের চাপায় শালা-দুলাভাই নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

সোমবার, ১ জুন, ২০২৬ ১০:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মিনি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শালা-দুলাভাই। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নিশ্চিন্তা-চানপাড়া সড়কের ক্ষেতলাল উপজেলার খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমন খন্দকার (২৬) এবং হারুঞ্জা গ্রামের শামছুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১২)। আহত হয়েছেন ইমনের স্ত্রী সুরাইয়া বেগম।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইমন খন্দকার তার স্ত্রী ও শ্যালককে নিয়ে মোটরসাইকেলে করে পাঁচবিবি উপজেলার এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে খড়িকাটা এলাকায় সড়কে ছড়িয়ে থাকা ধানের খড়ের ওপর মোটরসাইকেলের চাকা পিছলে গেলে তারা সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মিনি ট্রাক তাদের ওপর উঠে যায়।

ঘটনাস্থলেই ইমন খন্দকারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফেরদৌস হোসেনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সুরাইয়া বেগমকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মুক্তারুল ইসলাম জানান, সড়কে থাকা ধানের খড়ের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে পেছন থেকে আসা একটি মিনি ট্রাক তাদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন