সর্বশেষ

সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৪

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ১ জুন, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি স্ব-মিলে ঢুকে পড়ে একটি যাত্রীবাহী পরিবহন।

এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।

তিনি জানান, বরিশালগামী চাঁদনী ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-৩১৮৮) একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত একটি স্ব-মিলে ঢুকে পড়ে। এতে যানটিতে থাকা যাত্রীরা আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনায় জড়িত দুইটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন