মুন্সীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১
সোমবার, ১ জুন, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোফাজ্জল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোফাজ্জল দীর্ঘদিন ধরে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। একই বাড়ির আরেকটি কক্ষে বসবাসকারী কিশোরীর পরিবারের সঙ্গে তার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, সেই পরিচয়ের সুযোগ নিয়ে তিনি বিভিন্ন সময়ে কিশোরীকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। গত ১৮ মে বিকেল ৩টার দিকে এমন একটি ঘটনার সময় কিশোরীর বাবা-মা বিষয়টি দেখতে পেলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে গত ৩০ মে রাতে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের বিষয়ে তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
১৫২ বার পড়া হয়েছে