সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ১ জুন, ২০২৬ ২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে উপজেলার বহলাবাড়ী এলাকার পাগলা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুল্লাহ আল সাফি ও আহমেদ জুবায়ের। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের খোঁজ শুরু করেন।

পরে অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরে মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন