সর্বশেষ

সারাদেশ

ব্যতিক্রমী আয়োজনে বিদায় প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে সম্মাননা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শফিকুল ইসলামকে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় এলাকাবাসী ও শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বিদায় জানান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম তার দীর্ঘ শিক্ষকতা জীবনের শুরু থেকে অবসর গ্রহণ পর্যন্ত একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হয়েছে। তার হাত ধরে গড়ে ওঠা অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা। এছাড়া বক্তব্য দেন নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, টেকফ্লিক্স রাজশাহীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিম রানা মাসুদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা শফিকুল ইসলামের শিক্ষা ক্ষেত্রে অবদান, সততা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন