সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টায় নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একইসঙ্গে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোকাবহ পরিবেশে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি দিনটিকে গভীর শোক ও বেদনার দিন হিসেবে উল্লেখ করে দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় তার নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে, জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগেও শহীদ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে পৃথকভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন