সর্বশেষ

সারাদেশ

সরিষাবাড়িতে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি ও রুট পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও ট্রেন অবরোধ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও রুট পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় নাগরিক সমাজ।

শনিবার (৩০ মে) বিকেলে সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকায় নাগরিক অধিকার কর্মীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঘণ্টাব্যাপী মানববন্ধনের পাশাপাশি ঢাকাগামী ট্রেনটি প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলী। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সাঈদ হাসান মিথুন, আতিক মুর্শেদ, সফিকুল ইসলাম, এনামুল হাসান, আবু সাঈদ আল আমিন খান, আসাদুজ্জামান আসাদ, সাখাওয়াত হোসেন সোহাগ, রিফাত, মুত্তাকিন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, বর্তমানে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গভীর রাতে ঢাকা পৌঁছায়, যার ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। মধ্যরাতে গন্তব্যে পৌঁছানোর কারণে অনেক যাত্রী নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন এবং অতিরিক্ত খরচে রাতযাপন করতে বাধ্য হচ্ছেন বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, আগে ট্রেনটি ভূঞাপুর হয়ে টাঙ্গাইল ও যমুনা সেতু পূর্ব স্টেশন হয়ে চলাচল করত। পরে রেলওয়ের সিদ্ধান্তে রুট পরিবর্তন করে ময়মনসিংহ হয়ে জামালপুর–ঢাকা রুটে পরিচালনা শুরু হয়।

নাগরিক সমাজের দাবি, যাত্রীদের সুবিধার্থে ট্রেনের সময়সূচি পুনর্বিন্যাস করে সকালে ঢাকায় পৌঁছানো এবং বিকেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে পুরোনো রুট পুনর্বহাল করে পুনরায় টাঙ্গাইল হয়ে ট্রেন চলাচলেরও দাবি জানানো হয়।

এছাড়া সরিষাবাড়ি উপজেলার যাত্রীদের জন্য আসন সংখ্যা বাড়ানোরও আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জানুয়ারি উদ্বোধনের পর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতু পূর্ব হয়ে টাঙ্গাইল রুটে চলাচল শুরু করে। পরে যমুনা সেতু পূর্ব স্টেশনের ইয়ার্ড রিমডেলিং কাজের কারণে রুটে পরিবর্তন আনা হয়। ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ট্রেনটি জামালপুর হয়ে ময়মনসিংহ–ঢাকা রুটে চলাচল করছে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন