সর্বশেষ

সারাদেশ

মিরকাদিমে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক নুরমহল আশরাফী

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৩১ মে, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার এলাকায় চলমান পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

শনিবার (৩০ মে) সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি খাল খনন কাজের অগ্রগতি, গুণগত মান এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় মিরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানসম্মত কাজ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে স্থানীয় জনগণকে দ্রুত এর সুফল পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নগর অবকাঠামোর উন্নয়নে খাল পুনঃখননের মতো কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের মতে, খাল খনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন