সর্বশেষ

জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩২

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৭৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও আটজন।

নতুন আক্রান্তদের মধ্যে ৬৭৪ জন সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। অন্যদিকে পরীক্ষার মাধ্যমে ৫৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম রোগ ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৮৫ জন। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন