সর্বশেষ

সারাদেশ

ঈদের দাওয়াত দিতে আসা ভাইয়ের ওপর হামলা করল ভাই

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে কোরবানির দাওয়াত দিতে গিয়ে বড় ভাইয়ের হামলার শিকার হয়েছেন এক যুবক।

এ ঘটনায় আহত ব্যক্তি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় যুবদলের এক নেতা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে কোরবানির দাওয়াত পৌঁছে দিতে বড় ভাইয়ের পক্ষ থেকে ছোট ভাই আউয়াল সরদারকে আত্মীয়ের বাড়িতে পাঠানো হয়। সেখানে গিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আউয়াল সরদার গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা জানান, আহত আউয়ালের নাকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আউয়াল সরদার অভিযোগ করে বলেন, তিনি শুধুমাত্র দাওয়াত দিতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তাকে মারধর করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

পরিবারের আরেক সদস্য খোকন সরদার বলেন, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা বলেন, কেউ সংগঠনের পরিচয় ব্যবহার করে অন্যায় করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন