সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে জেলা প্রশাসনের ঈদ উদযাপন

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে জেলা প্রশাসন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজনকে কেন্দ্র করে শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি শিশুদের হাতে নতুন নোটের সালামি তুলে দেন, যা পেয়ে শিশুদের মুখে আনন্দ ও উচ্ছ্বাস ফুটে ওঠে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন এবং বিনোদনমূলক নানা কার্যক্রমের আয়োজন করা হয়।

এ সময় সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিশুরা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানায়।

স্থানীয়দের মতে, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসনের এ উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন