সর্বশেষ

সারাদেশ

শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৫:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২৮ মে ২০২৬ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সব স্তরে ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জ জেলায় নানা মানবিক উদ্যোগের অংশ হিসেবে এতিমখানা ও শিশু পরিচর্যা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

ঈদের দিন জেলার বিভিন্ন শিশু কল্যাণ প্রতিষ্ঠানে গিয়ে তিনি শিশুদের সঙ্গে সময় কাটান, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেন। এ সময় শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আন্তরিক পরিবেশে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি।

এর অংশ হিসেবে শ্রীনগর উপজেলার ভাগ্যকূলে অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক)-এ অবস্থানরত শিশু-কিশোরদের সঙ্গে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন। সেখানে শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং তাদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পরে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার “মুন্সীগঞ্জ হাফিজিয়া দারুল উলূম মাদরাসা”-তে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান।

প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।

মানবিকতা, ভালোবাসা ও ত্যাগের শিক্ষা ধারণ করে এ আয়োজন ঈদুল আজহার প্রকৃত বার্তা—সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণ—আরও অর্থবহ করে তোলে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন