সর্বশেষ

সারাদেশ

শ্রীনগরে বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রসহ ৯ আসামি গ্রেফতার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) ও এসআই মোঃ শফিকুল আলমসহ একাধিক কর্মকর্তা এতে অংশ নেন।

গত ২৭ মে থেকে ২৮ মে ২০২৬ তারিখ পর্যন্ত ঢাকা জেলার সিংগাইর থানা এবং গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার বিভিন্ন এলাকায় তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পর্যায়ক্রমে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাতি মামলার ৬ জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, মুক্তিপণ আদায় চক্রের ২ জন অপহরণ মামলার আসামি এবং ধর্ষণচেষ্টা মামলার ১ জন আসামি রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হাবিবুর রহমান (৩৫), মোঃ সানোয়ার হোসেন (৩২), সবুজ আহম্মেদ (২৫), মোঃ ইমরান হোসেন (৩৪), মমিনুল হক (৩০), মোঃ সাব্বির হোসেন (২৫), মোঃ রানা (১৮), মোঃ বিল্লাল হোসেন (২৭) এবং মোঃ হোসেন বরদার।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানার একাধিক মামলা রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন