সর্বশেষ

সারাদেশ

খুলনায় একদিনে দুই যুবকের মরদেহ উদ্ধার

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় একদিনের ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার জেলার বটিয়াঘাটা ও ফুলতলা এলাকায় এই পৃথক দুটি ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের পর পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে উদ্ধার হওয়া প্রথম যুবকের নাম রাকিব খান (২৭)। তিনি রূপসা উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা ছিলেন। গত ১ সেপ্টেম্বর খুলনা মহানগরীর জেলখানা ঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

অন‍্যদিকে, ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশের একটি স্যানিটারি দোকানের সামনে থেকে ইয়ানুর গাজী (২২) নামের আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা না গেলেও পরবর্তীতে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করা হয়। ইয়ানুর যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা এবং তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন