সর্বশেষ

সারাদেশ

বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠনের আহ্বান মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ শেষে দেশবাসীর প্রতি বিভেদ ও বৈষম্য ভুলে একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করেন তিনি। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন, সমাজের দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। কোরবানির শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনই সময়ের দাবি।

ঈদের জামাত শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন আলহাজ্ব মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

ঈদের এই ধর্মীয় আয়োজনকে ঘিরে সকাল থেকেই ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন