সর্বশেষ

সারাদেশ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাঠদান শুরু ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে: উপাচার্য

জাকির মোস্তাফিজ মিলু,  ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু,  ঠাকুরগাঁও

বুধবার, ২৭ মে, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহীন বলেছেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।

দ্রুত সময়ের মধ্যে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ সরকারি কলেজে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “আমরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত ও ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। শুধু শিক্ষাই নয়, স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, সমস্যা ও সম্ভাবনাকে কেন্দ্র করে উন্মুক্ত ক্যাম্পাসে বিভিন্ন আয়োজন করা হবে, যা দেশজুড়ে মানুষের আগ্রহ সৃষ্টি করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল হুদা, সাবেক অধ্যক্ষ কৃষ্ণ মোহন রায়, উপাধ্যক্ষ অধ্যাপক একরামুল হক এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া।

অনুষ্ঠানের শুরুতে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহীন ও সংসদ সদস্য জাহিদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকেও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন