সর্বশেষ

সারাদেশ

কয়রায় গরুবোঝাই নছিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার কয়রা উপজেলায় গরুবোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা সামছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মিজানুর রহমান বাগালী ইউনিয়নের জেআইবি ক্লাব মাঠে অনুষ্ঠিত গরুর হাটে গরু নিয়ে যাচ্ছিলেন। পথে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে গরুবোঝাই নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নছিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মিজানুর রহমান।

এ সময় তার ছেলে আব্দুল্লাহ (৭), একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০) আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে জায়গীর মহল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরুর হাটে যাওয়ার পথে নছিমন উল্টে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মিজানুর রহমানের মৃত্যু হয়।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন