কুড়িগ্রামে নাগরিক সংলাপ অনুষ্ঠিত, উন্নয়ন প্রত্যাশায় মতবিনিময়
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে ‘সম্ভাবনা, সংকট ও উন্নয়নের প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় শহরের কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়াম মার্কেটের দ্যা গ্র্যান্ড অ্যাসেম্বেলি হলরুমে এ সংলাপের আয়োজন করা হয়।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ‘কুড়িগ্রাম পার্লামেন্ট’-এর সেশন-২ হিসেবে এ নাগরিক সংলাপের আয়োজন করেন।
সংলাপে তিনি তার সংসদীয় এলাকার বিভিন্ন সমস্যা, সংকট ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মতামত গ্রহণ করেন। পাশাপাশি জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশনে এসব বিষয় উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন।
এতে শিক্ষক, আলেম, ব্যবসায়ী, চিকিৎসক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটরসহ অনেকে।
১৭৩ বার পড়া হয়েছে