সর্বশেষ

সারাদেশ

বরগুনায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

জয়দেব রায়, বরগুনা 
জয়দেব রায়, বরগুনা 

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে জেলা জজ আদালতের সামনের মাঠ ও সিভিল সার্জন অফিসের প্রাচীরসংলগ্ন এলাকা থেকে উলঙ্গ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে মরদেহের বিভিন্ন স্থানে পচন ধরেছে।

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত হলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর কোনো স্বজনের সন্ধান না পাওয়া গেলে অজ্ঞাত হিসেবেই আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বরগুনা পৌর কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন