সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

সোমবার (২৫ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোনাশুর এলাকায় পৌঁছে একটি বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ছাড়া পিছন দিক থেকে আসা একটি প্রাইভেটকারও মাইক্রোবাসটিকে জোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই নিহত হন। বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন— আব্দুল করিম (২৮), হালিম শেখ (৫৮), আজিজুর রহমান (৪৫), ফাতেমা (৪২), তাহসিনা (২০), রিফাত আলী (২০), মামুন দাড়িয়া (৪২) ও প্রাইভেটকার চালক রাব্বি (২৯) সহ আরও অনেকে।

যান চলাচল স্বাভাবিক
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন হলে প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন