সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে চুরির মামলার আসামি গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার 

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ২৫ মে, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মে দুপুরে নাচোল স্টেশন বাজারের ছাগলের হাটে ব্যবসায়িক কাজে গিয়ে এক ব্যক্তি তার TVS Apache RTR 160 সিসি মোটরসাইকেলটি রেখে যান। পরে বিকেলে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান করেন। কোথাও সন্ধান না পেয়ে নাচোল থানায় একটি চুরির মামলা দায়ের করেন তিনি।

মামলার পর নাচোল থানার একটি বিশেষ অভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে শিবগঞ্জ থানার আইহাই এলাকার বাসিন্দা মো. জিহাদ হোসেন (২০) কে গ্রেফতার করা হয়।

পরে তার হেফাজত থেকে চুরি হওয়া TVS Apache RTR 160 সিসি মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর নওগাঁ-ল-১১-৫২২৭ বলে জানিয়েছে পুলিশ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হারুন অর রশীদ নেতৃত্ব দেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন