সর্বশেষ

সারাদেশ

জেলা রাজস্ব সভায় অগ্রগতি পর্যালোচনা, আদায় জোরদারে নির্দেশনা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৫ মে, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ২৪ মে ২০২৬ (রবিবার) জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়ের বর্তমান অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে রাজস্ব সংগ্রহ কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সেগুলো নিরসনে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

সভাপতির পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল, সময়োপযোগী ও ফলপ্রসূ করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ কার্যক্রম উপস্থাপন করেন এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন