সর্বশেষ

সারাদেশ

শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

স্টাফ রিপোর্টার. বান্দরবান
স্টাফ রিপোর্টার. বান্দরবান

সোমবার, ২৫ মে, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “বান্দরবান সচেতন ছাত্র সমাজ”-এর উদ্যোগে রবিবার (২৪ মে) শহরের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ি অঞ্চলে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা ঝুঁকির মধ্যে রয়েছেন। শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড এ পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করেছে বলে তারা মন্তব্য করেন।

মানববন্ধন থেকে দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি এলাকায় সক্রিয় বিভিন্ন অবৈধ ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়ম, দমন-পীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত প্রয়োজন। এ সময় তারা একটি রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক ও ছাত্রনেতা আসিফ ইকবাল। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন সৈয়দ আল মাশরুর জিসান, মো. ইসমাইল, মিজানুর রহমান সাকিব, রুমানা আক্তার প্রিয়া এবং মাহীর ইরতিসামসহ অন্যান্যরা।

সমাপনী বক্তব্যে আসিফ ইকবাল বলেন, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের একটি প্রতিনিধি দল প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি প্রদান করবে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন