সর্বশেষ

শিক্ষা

চীনের সাংহাইয়ে ডাকসু প্রতিনিধি দলের নাগরিক সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ মে, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণপ্রজাতন্ত্রী চীন সফররত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর প্রতিনিধি দলকে এক জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় সাংহাইয়ের একটি স্থানীয় হোটেলে চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই অরাজনৈতিক ও উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ডাকসু প্রতিনিধি দলকে বিশেষ ক্রেস্ট, স্মারক উপহার এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মো. রেদওয়ানুল হক, মো. হুজ্জাতুল্লাহ, মো. মিল্টন, আমিনুল ইসলাম, আশিকুল ইসলাম শাওন, মো. মুহাইমিনুল ইসলাম, এ বি সিদ্দিকসহ আরও অনেকে।

সপ্তাহব্যাপী এই সফরে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। পাশাপাশি তারা দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানও ঘুরে দেখছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সাংহাই ও এর পার্শ্ববর্তী বিভিন্ন শহরে কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক, পেশাজীবী ও ব্যবসায়ীদের পাশাপাশি চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ডাকসু প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন।

সুদূর প্রবাসে দেশের শীর্ষ ছাত্র নেতৃত্বের এমন উপস্থিতিতে পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও আশা প্রকাশ করেন, সৌহার্দ্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধুত্বের এই আয়োজন চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, যুবসম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়কে ভবিষ্যতে আরও জোরদার করবে।

২৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন