সর্বশেষ

সারাদেশ

ছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে ঈশ্বরদীতে সংঘর্ষে বৃদ্ধ নিহত

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ২৪ মে, ২০২৬ ২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলায় ছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল বাশার মুন্সি নামের একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ মে) দুপুরে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল হোসেন ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মাহাবুল হোসেনের একটি ছাগল প্রতিবেশী আবুল বাশার মুন্সির সজনে গাছের পাতা খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মাহাবুল হোসেন গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল বাশার মুন্সিকে আটক করেছে পুলিশ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন