সর্বশেষ

সারাদেশ

দাপুনিয়া পশুর হাটে র‍্যাব-১৪-এর বিশেষ নিরাপত্তা অভিযান

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ২৫ মে, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহের দাপুনিয়া পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১৪।

অভিযান শেষে হাট পরিদর্শন এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ রবিবার (২৪ মে) বিকেলে দাপুনিয়া বাজার পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা বলেন র‍্যাব-১৪-এর অধিনায়ক ময়নুল হক।

সংবাদ সম্মেলনে র‍্যাব অধিনায়ক বলেন, “আমরা সর্বদাই সাধারণ মানুষের পাশে আছি। আসন্ন ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনারা কোনো ধরনের আতঙ্ক বা ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করুন।”

তিনি আরও বলেন, “হাটে কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি বা জাল টাকার কারবারিদের দৌরাত্ম্য সহ্য করা হবে না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে আমাদের সহযোগিতা নিন। র‍্যাব সব সময় আপনাদের পাশে রয়েছে।”

নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি আরও জানান, হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য র‍্যাবের নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

মোট অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে হাটে স্থাপিত র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন