সর্বশেষ

সারাদেশ

ঘোড়াশালে উপকূল এক্সপ্রেসের ছাদে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ২৪ মে, ২০২৬ ২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা–চট্টগ্রাম রেলপথের নরসিংদীর ঘোড়াশাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন তিনি বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে তখন প্রবল বৃষ্টিপাত চলছিল। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটে এবং ট্রেনের ‘ছ’ বগির ছাদে অবস্থানরত সজিব সরকারের ওপর বজ্রপাত পড়ে।

পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, স্টেশন মাস্টার ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোনে জানানো হয় যে উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে একজন মারা গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন।

তিনি আরও জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির বুকের অংশ এবং পরনের জামা পুড়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন