সর্বশেষ

সারাদেশ

কুলিয়ারচরে মসজিদে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম আটক

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

সোমবার, ২৫ মে, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মসজিদের ভেতর সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।

আটককৃত ইমামের নাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মাহবুব স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মাদ্রাসা থেকে হাফেজি পড়ালেখা সম্পন্ন করেন। এরপর গত এক মাস ধরে তিনি রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে আসছিলেন।

রোববার দুপুরে ভুক্তভোগী ওই শিশুটি ইমামের জন্য খাবার নিয়ে মসজিদে যায়। অভিযোগ রয়েছে, এ সময় মসজিদের ভেতরেই তাকে জোরপূর্বক ধর্ষণ করেন ওই ইমাম। পরে শিশুটি বেরিয়ে এসে বিষয়টি স্থানীয়দের জানালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দ্রুত বিচারের দাবি জানান।

এ প্রসঙ্গে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন