সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইল-বাসাইল সড়কে দুর্ঘটনায় তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কাজী রিপন, টাঙ্গাইল  
কাজী রিপন, টাঙ্গাইল  

রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাংড়া এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন—বাসাইল উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাকবীর মিয়া (১৫), সোলাইমান আলীর ছেলে সাইমন (১৪) এবং একই এলাকার মো. শওকত আলীর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র লিমন মিয়া (১৩)।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, আজ সকাল ১১টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে তাকবীর, লিমন ও সাইমন মোটরসাইকেলে করে বাসাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাকবীর মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় লিমন ও সাইমনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে লিমন হাসপাতালে এবং সাইমন ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন