সর্বশেষ

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ২৪ মে, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদযাত্রার প্রথম দিনেই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানবাহনের সংখ্যা বেশি হলেও মহাসড়কে গাড়ি স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

রবিবার সকাল থেকে মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বাড়তে দেখা যায়। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী অনেক গাড়িই তুলনামূলক ফাঁকা অবস্থায় চলাচল করছে।

বাড়ি ফেরা যাত্রীদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে বাসভাড়া দ্বিগুণ পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। পাশাপাশি সড়কে গণপরিবহনও তুলনামূলক কম চলাচল করছে বলে দাবি করেছেন তারা। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা।

ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় জেলা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২৪টি জেলার ৯৮টি রুটের যানবাহন চলাচল করে।

এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩২ হাজার ৬৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন